আসছে বছর ওসমান মিঞার ছয় ছেলে এক মেয়ে। বাড়ী জয়নগর। ওসমান মিঞা কলকাতায় বাবুদের বাড়ী মজুর খাটে। দিনের শেষে যা মজুরী পায় তা দিয়ে এক কিলো চাল কেনে। ওর একটা মাটির হাড়ী, একটা সরা আর একটা কাঠের হাতা আছে। এই দিয়ে সে কলকাতার সংসার চালায়। সন্ধ্যে বেলায় জোগাড় করে আনা কাঠ কুটি দিয়ে ভাত ফুটিয়ে নেয়। বাজারের তরকারী ওয়ালার থেকে চারটে কাচালংকা আর মুদি দোকান থেকে একটু নুন চে্য়ে নেয় সে প্রতিদিন। তাই দিয়ে সে রোজ এক কিলো চালের ভাত খেয়ে প্ল্যাটর্মে শুয়ে পড়ে। একদিন তরকারীর দোকান থেকে কাচালংকা চাইতে গিয়েছিল। দোকানদার বল্ল কি ভাই মিঞা সাহেব এভাবে কতকাল কাচালংকা আর নুন ভাত খেয়ে কাটাবে? শরীরের পুষ্টি ও তো দরকার নাকি? একটু দুধ ও খেতে পার নাকি? কেন, নিমাই দাদা, আমিতো একদম ঠিক আছি। পেটভরে খেয়ে হজম করে দিতে পারলেই শরীরে কোনো কিছু হয়না। আচ্ছা ওসমান, তোমার দেশেতো শুনেছি ছটা ছেলে আর একটা মেয়ে আছে। তোমার বৌওতো আছে তারা কি খাচ্ছে ভেবে দেখেছ কখোনো? তুমি দেশে গ...